সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভ্যাস আছে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে জনপ্রিয় সংগীতশিল্পী কনা জানিয়েছেন তিনি দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। সেই রেশ টেনে তাকেই ইঙ্গিত করে ফেসবুক পোস্ট করেছেন ন্যান্সি।বুধবার (২৫ জুন) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিচ্ছেদের পোস্ট দেন কনা। তার পোস্টের ঠিক ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে কটাক্ষ করে ওই পোস্ট দেন ন্যান্সি। দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। অবশেষে ভেঙে গেছে তাদের দীর্ঘ ৬ বছরের সংসার।কনা তার দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।…দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’পরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রাণী।’সংগীতপাড়ায় কান পাতলেই শোনা যায়, কনা-ন্যান্সির সম্পর্ক ভালো নয়। তাদের দু’জনের সম্পর্ক সাপে-নেউলে! তবে ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্যটি ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেই ‘শেয়াল রাণী’ বলে কটাক্ষ করেছেন।এদিকে, রাতেই দীর্ঘ ৬ বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে ফেসবুক পোস্টে জানালেও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন! তিনি বলেন, ‘আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি।’ বিচ্ছেদ হয়নি তবে সংসার জীবনে সমস্যা চলছে জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন গায়িকার স্বামী।গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সেসময় কনার গাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।২০০০ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করেন দিলশাদ নাহার কনা। অন্যদিকে, ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমাতে ‘পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয় ন্যান্সির। ক্যারিয়ারের শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে Read more

টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

টানা পাঁচদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোন বিভাগেই টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।  শনিবার (৭ Read more

ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন