যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের আন্ধারীরঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক তার বন্ধু ঢাকার কামরাঙ্গীর চর এলাকার জাহাঙ্গীর আলম অপুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম যাওয়ার পথে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারীরঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলচালক ফারুক ও তার বন্ধু জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঢাকার কামরাঙ্গীর চর এলাকার বাসিন্দা।এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী নওরীন
আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী নওরীন

সাউথ এশিয়া ইয়াং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি। সম্প্রতি তিনি এ Read more

জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান
জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, 'আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা Read more

বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে 'সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স' এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ Read more

মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন