টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৩৩ রানে থামিয়ে দিয়েছে পাকিস্তান। অনেকটা বাঁচা-মরায় রূপ নেওয়া এই ম্যাচে জয় তুলতে সালমান আলি আগার দলের প্রয়োজন ১৩৪ রান। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ খুইয়ে বসা দুই পক্ষের জন্য আজকের সমীকরণ শুধুই এগিয়ে যাওয়ার। সে লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা।দলীয় এক রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলঙ্কার। প্রথম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানকে উৎসব এনে দেন শাহীন আফ্রিদি। শর্ট মিডউইকেটে হুসাইন তালাতের ক্যাচ হয়ে ফেরেন কুশল। টি–টোয়েন্টিতে প্রথম ওভারে আফ্রিদির এটি ২১তম উইকেট।দুই ওপেনারের বিদায়ের পর কিছুটা থিতু হয়ে পড়ে লঙ্কানদের রান চাকা। পাওয়ার প্লের শেষ ওভারে কুশল পেরেরাও। হারিস রউফের বলে ভ্রমের মধ্যে পড়ে যান। মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন। পাওয়ার প্লেতে ৫০ রান করতে পারে তারা।শুরু থেকে দিক হারা শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর ছড়ি ঘোরানোতে যোগ দেন হুসাইন তালাত। শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো নিজের প্রথম ওভারে উইকেট পেলেন তিনি। শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা ও দাসুন শানাকার উইকেট দখলে নেন তিনি।৬৫ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কার শেষটা হয় কামিন্দু মেন্ডিসের বিদায়ে। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৩৩ রানে। ২০১৭ সালের পর টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কার এটিই সর্বনিম্ন রান।পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তোরেন শাহীন। দুটি করে উইকেট তোলেন রউফ ও তালাত। অপর উইকেট ছিল তালাতের।আফ্রিদি যেন পণ করেই মাঠে নেমেছেন আজ। নিজের স্পেলের দ্বিতীয় ওভারে শিকার বানান পাথুম নিশাঙ্কাকে। অথচ এশিয়া লঙ্কান ব্যাটারের যাত্রা হয়েছিল টানা দুই অর্ধশত দিয়ে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ
ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে Read more

হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ Read more

তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার তীরবর্তী তেঁতুলিয়া নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ইমরান শরীফ (২০) নামে এক জেলের লাশ উদ্ধার Read more

৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল
৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে Read more

যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক
যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক

যশোরে বিষপান করা এক যুবকের চিকিৎসা ও পরীক্ষার নামে ৬ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে ওলিয়ার রহমান নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন