মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরানের পাল্টা প্রতিক্রিয়া একটি গণপ্রাণহানির ঘটনায় পরিণত হতে পারে। খবর টাইমস অব ইসরায়েলঅ্যক্সিওস সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত সপ্তাহে এক ‘বন্ধ দরজার’ বৈঠকে সিনেট রিপাবলিকানদের উদ্দেশ্যে উইটকফ বলেন, চুক্তি ব্যর্থ হলে ইসরায়েলের সামরিক হামলার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তায় প্রতিহত হয়। এরপর থেকে ইরান প্রতি মাসে প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করা হয়েছে।গুঞ্জন রয়েছে, ইসরায়েল খুব শিগগিরই ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে। তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’ ছাড়া ইসরায়েল হামলা চালাবে না।এদিকে চ্যানেল ১২-এর খবরে বলা হয়, নেতানিয়াহু ও ট্রাম্পের ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইরানে হামলার চিন্তা এ মুহূর্তে বাদ দিতে হবে।এমন উত্তেজনার মধ্যে বুধবার যুক্তরাষ্ট্র ইরাকে তাদের দূতাবাসের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে। বাহরাইন ও কুয়েত থেকেও অপ্রয়োজনীয় কর্মীদের ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত Read more

কুয়াকাটায় হোটেল ভাড়ায় অতিরিক্ত ২০% হাতিয়ে নিচ্ছে দালাল চক্র
কুয়াকাটায় হোটেল ভাড়ায় অতিরিক্ত ২০% হাতিয়ে নিচ্ছে দালাল চক্র

সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সূর্য উদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য Read more

মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরার ভোমরায় বিজিবি সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মৎস্য ব্যবসায়ী শামীম হোসেনকে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে Read more

১৯ পদের ১৮টিতে বিএনপি, একটিতে জামায়াত জয়ী
১৯ পদের ১৮টিতে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ১৮টি পদে বিজয়ী Read more

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ
মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশে করেছে ১০৩ জন ভারতীয়। এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে ৭৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন