একাকিত্ব কাটাতে অভিনব এক কৌশল আবিষ্কৃত হয়েছে জাপানে। ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি। ‘ওকে গ্রান্ডমা’ নামে একটি ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে মানুষ এখন চাইলে নিজেদের প্রয়োজন ও আবেগ পূরণের জন্য একজন ‘দাদি’ ভাড়া নিতে পারেন। এই উদ্যোগটি শুরু করেছে টোকিওভিত্তিক সংস্থা ক্লায়েন্ট পার্টনার্স। পরিষেবার আওতায় ৬০ থেকে ৯৪ বছর বয়সি প্রবীণ নারীরা নিযুক্ত হন—যারা রান্না, ঘর পরিষ্কার, সম্পর্ক-সংক্রান্ত পরামর্শ দেওয়া, কিংবা নিছক সঙ্গ দেওয়া থেকে শুরু করে বিয়ে, খেলাধুলা বা সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতেও প্রস্তুত।একাকীত্ব দূর করতে এটি খুব প্রয়োজনীয় একটি পরিষেবা। জাপানের শহরাঞ্চলে অনেকেই নিঃসঙ্গতায় ভোগেন। এমন পরিস্থিতিতে একজন ‘দাদি’ হয়ে ওঠেন পারিবারিক উষ্ণতার প্রতীক। এ ছাড়াও প্রবীণ নারীদের জন্য কর্মসংস্থান তৈরি হয়। যারা অবসরের পরও সমাজের কাজে যুক্ত থাকতে চান, তাদের জন্য এটি অর্থ উপার্জন ও সামাজিক সম্পৃক্ততার এক দারুণ পথ।এই পরিষেবার খরচও সাধ্যের বাইরে নয়। ঘণ্টাপ্রতি মাত্র ৩,৩০০ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ২৭০০ টাকা)। অতিরিক্ত ৩,০০০ ইয়েন পরিবহন ও অন্যান্য খরচ বাবদ। জাপানে ৬৫ বছরের বেশি বয়সিদের সংখ্যা ক্রমেই বাড়ছে—এখন প্রতিজন ব্যক্তির মধ্যে অন্তত একজন প্রবীণ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ওকে গ্রান্ডমা’ শুধু ব্যবসা নয়, বরং এক আন্তঃপ্রজন্ম সেতুবন্ধন তৈরি করছে।সামাজিক বিশ্লেষক মারিকো তানাকা বলেন, এটি শুধু একটি সার্ভিস নয়, বরং সমাজের ছিন্ন হয়ে যাওয়া বন্ধনগুলো আবার জোড়া লাগানোর প্রচেষ্টা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে চারজন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আরও একজন আহত হয়েছে।রবিবার (১১ মে) Read more

mr pacho casino login : guide de vérification du compte
mr pacho casino login : guide de vérification du compte

Guide complet du mr pacho casino login mr pacho casino login – comment se connecter rapidement La première étape pour Read more

কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে Read more

আকাশসীমা বন্ধ করল ইরান
আকাশসীমা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে Read more

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল সভাপতিসহ নিহত ২
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল সভাপতিসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের সভাপতিসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন