উল্লাপাড়ার দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিাসুদের পদচারণায় রমরমা। ঈদের দিন বিকেল থেকেই শত শত নারী-পুরুষের সমাগম হচ্ছে এসব স্থানে। উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হচ্ছে, পশ্চিমাঞ্চলে চলন বিলের বুক চিরে নির্মিত বাংলাপাড়া-উধুনিয়া ৩ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের পাকা সড়ক। বিশেষ করে বর্ষা মৌসুমে চলনবিলের ব্যাপক জলরাশি, মুক্ত বাতাশ আর ঢেউয়ের সমন্বয়ে এখানে এক নান্দনিক দৃশ্যের অবতারণা হয়। বর্ষা মৌসুম ছাড়াও বিভিন্ন উৎসব আয়োজনে বছরের প্রায় সব সময়ই বিকেল বেলা এই সড়কটি দর্শনার্থীদের পদচারণায় ভরপুর থাকে। ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত উল্লাপাড়া সদর থেকে ২০ কিলোমিটার দূরে হাটিকুমরুল নবরত্ন মন্দির অঙ্গন। দিনাজপুরের কান্তজিউ মন্দিরের আদলে নবাব মুর্শিদকুলি খানের শাসনামলে ১৭০৪ থেকে ১৭২৮ সালের মধ্যে তৎকালীন রাজা রামনাথ ভাদুরী এই মন্দিরটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে, এই মন্দিরের সমস্ত ইট সরিষার তেলে ভেঁজে নির্মান করা হয়। ১৮ শতকের মাঝামাঝি সময়ে ভূমিকম্পে ৪ তলা মন্দিরের নিচের তলা মাটিতে দেবে যায়। প্রাচীন স্থাপত্যশৈলীর অন্যন্য নিদর্শন এই মন্দিরটি এখন প্রত্নত্ত্ব বিভাগ দেখা শোনা করে থাকে। অপর ঐতিহাসিক স্থানটির মধ্যে রয়েছে উল্লাপাড়ার ঘাটিনায় করতোয়া নদীর উপর পাশাপাশি রেল ও সড়ক সেতুর স্থান। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে এখানেই সিরাজগঞ্জ জেলায় পাক হানাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘঠিত হয়েছিল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এখানে একটি স্মৃতি সৌধ তৈরি করেছে। এ ছাড়া করতোয়া নদীতে সোনতলা সড়ক সেতুর পাশেও রয়েছে দর্শনাথীদের ঘুরে বেড়ানোর মতো স্থান। বস্তুত প্রতিটি স্থানেই এখন বেলা ২টার পর থেকে দর্শনার্থীদের ভিড় করতে দেখা যাচ্ছে। হাটিকুমরুল নবরত্ন মন্দিরে বাইক নিয়ে উল্লাপাড়ার সদাই গ্রাম থেকে এসেছিলেন নাজমুল হক ও সাকিব হোসেন। তারা জানালেন, ছোট বেলায় নবরত্ন মন্দিরের কথা তাদের দাদা-দাদির কাছে শুনেছেন। একই উপজেলায় হলেও কখনও আসা হয়নি, দেখা হয়নি। এখানে এসে তাদের অনেক ভালো লেগেছে। বিশেষ করে তেলে ভাজা ইটে তৈরি মন্দিরের প্রাচীন স্থাপত্য শৈলী তাদেরকে আকর্ষণ করেছে। তারা এই মন্দির তৈরির ইতিহাসও মন্দির অঙ্গনে প্রত্নতাত্ত্বিক বিভাগের লাগানো একটি সাইনবোর্ডে দেওয়া তথ্য থেকে জানতে পেরেছেন। ঘাটিনা রেল সেতুর পাড়ে কথা হয় সলঙ্গা থেকে আসা কলেজছাত্রী জুই খাতুন ও নাসরিনের সঙ্গে। তারা জানালেন, ঘাটিনা রেল ও সড়ক সেতু দুটি পাশাপাশি অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হওয়ায় এই জায়গাটি তাদের জন্য খুবই আকর্ষণীয়। তাই তারা ৩৫ কিলোমিটার দূর থেকে সিএনজি নিয়ে এখানে এসেছেন। বস্তুত, ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী আরও এক সপ্তাহ জুড়ে উল্লাপাড়ার উল্লিখিত দর্শনীয় স্থানগুলোতে বিকেলবেলা শত শত নারী-পুরুষের সমাগম হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের উত্তরার প্লট জব্দের নির্দেশ
ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের উত্তরার প্লট জব্দের নির্দেশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানী উত্তরার একটি Read more

হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।শুক্রবার রাতে মোবাইল ফোনে Read more

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএন‌পি
রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএন‌পি

ক্ষমতার ভারসাম্যের জন‌্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএনপি। এর জন‌্য সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করা হ‌বে পরবর্তী Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে টিউবওয়েলের পানির ড্রেইনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার Read more

প্রতারণা এড়াতে হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
প্রতারণা এড়াতে হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে হাজিদের অর্থ ফেরতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন