আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মত। তিনি বলেন, এই জেন-জি প্রজন্ম স্বৈরাচারের পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একুশ পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করল দৈনিক নয়া দিগন্ত।তাজুল ইসলাম বলেন, ন্যারেটিভ তৈরিতে সংবাদপত্রের বিশাল ভূমিকা। শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায়। কিন্তু জেন-জি প্রজন্ম সেই অতীতের মিথ ভেঙে দিয়েছে। এক শ বছরে এমন ঘটনা বিরল।‘এর আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না? যে কথা আমরা ইনিয়ে-বিনিয়ে বলতে চাই, তা জেন-জি প্রজন্ম স্রেফ একটা সংলাপের মধ্য দিয়ে বলে গেছে।’জেন-জি প্রজন্মের প্রশংসা করে চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই বিপ্লবে জেন-জি’র নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। জেন-জি প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি, অথচ তারা আবাবিল পাখির মতো। যারা স্বৈরাচারের পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে।’তাজুল ইসলাম বলেন, ‘নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে নয়া দিগন্তকে। অভিযোজনের মাধ্যমে টিকে থাকতে না পারলে এই পত্রিকার অবস্থা ইত্তেফাকের মত হবে। আমাদের পত্রপত্রিকা বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি। এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা, যাতে গুমের মত ঘটনা আর না ঘটে। শহীদদের কথা তুলে আনতে হবে। নয়তো আগামীর বাংলাদেশে বাস করার অধিকার আমাদের থাকবে না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা
গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় (২০২৫-২০২৬) নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। একই সাথে ভর্তির আবেদনের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হবে। ত্রয়োদশ Read more

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় এ Read more

আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর Read more

টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন