ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে উপজেলার গোপালপুর ও বেড়িরহাট বাজারে প্রকাশ্যে বেচা-কেনার সময় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানে জাল উদ্ধার করা হলেও বিক্রেতা আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, মৎস্য অফিসের হিসাবরক্ষক মো. রিফাত শেখ সহ আলফাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু বলেন, ‘বর্ষা মৌসুম এলেই এক শ্রেণির মৎস্য শিকারি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে নদী-নালা, খাল-বিল এবং নিচু জমির পানি থেকে ডিমে পেট ভরা মা মাছ ধরতে মেতে উঠেন। এতে দেশীয় মাছগুলো বড় হওয়ার আগেই মারা পড়ে যাচ্ছে।’আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মাছ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অন্তবর্তীকালীন Read more

কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি
কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি

কানাডায় ফের ভারতীয় গ্যাংস্টারদের তাণ্ডব। এবার তাদের নিশানায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে Read more

নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ

‎গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর গাজীপুর মহানগর পুলিশের Read more

হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

দিনাজপুরের হিলিতে হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্র দেওয়াকে ঘিরে মশিউর রহমান নামের এক চিকিৎসককে মারধর করে পিটিয়ে আহত করাসহ মোবাইল ছিনিয়ে Read more

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

নদী কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নয়; নদীর মালিক জনসাধারণ। নদীর পানি ও মাছের ওপর কোনো ব্যক্তি, সংঘ, সংস্থা বা দলের একচ্ছত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন