নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন বিজয় নামের এক যুবক। সেই হত্যা মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার দেলু উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে।  র‍্যাব জানায়, চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব শক্রতার জেরে উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে একদল সন্ত্রাসী মারধর করে। ওই সময় ভিকটিম মারওয়ান হোসেন ওরফে বিজয় সন্ত্রাসীদের হাত থেকে ওই নিরীহ মানুষকে ছাড়িয়ে নেয়। এতে সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা, ছোরা দিয়ে তিনশত’র অধিক মারাত্মক কাটা ও রক্তাক্ত গুরুতর জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, বিজয় হত্যা মামলার ২নং আসামি দেলু মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা
সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের শফি Read more

ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) আওতাধীন 'অপারেশনাল এরিয়া' বা দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে পৌঁছেছে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) Read more

মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘরের ভেতর গলা কাটা অবস্থায় ফাইজুদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিংগাইর Read more

লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান
ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী Read more

‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব
‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব

ধনী বিদেশিদের জন্য দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বা ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরজন্য গুনতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন