গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের বগি আলাদা করে হাজারো যাত্রীকে রক্ষা করা সাহসী ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০ টার দিকে গাজীপুর-৩ আসনের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর জনাব আবদুল্লাহ আল মাহমুদ পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. রফিকুল ইসলাম রায়হান, আবু রায়হান মিসবাহ, মো. আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনতা ও সাংবাদিকবৃন্দ।তারা সবাই মোহাম্মদ শাহাবুদ্দিনের এই অসাধারণ সাহসিকতার প্রশংসা করেন এবং তার মতো সকল নাগরিককে সমাজ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।শাহাবুদ্দিন বলেন, “আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহর রহমতে অনেক মানুষের প্রাণ বেঁচেছে। সমাজের সকলের উচিত দেশের সম্পদ ও মানুষের নিরাপত্তার জন্য সচেতন থাকা।”জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও স্থানীয়রা মনে করেন, এমন সাহসী কাজের জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে’
‘সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে’

জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (২৩ মার্চ) Read more

সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তার অভিযোগে দেশটির একটি অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের Read more

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে প্রায় ৭৫ বছর বয়সী শফিকুল ইসলাম পাটোয়ারী নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার একদিন পর Read more

ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা
ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করে তাদের হাত থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগকে ছিনিয়ে নিলে তার অনুসারীরা। এ ঘটনায় কাউন্সিলর Read more

আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ
আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিইউএফএল রোডের কাফকো এলাকায় এই অগ্নিকাণ্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন