দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের ১৪ জুন যাত্রা শুরু করে এই নিউজ পোর্টালটি।শনিবার (১৪ জুন) শ্যামলীর পিসি কালচার সোসাইটিতে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে কেক কেটে যুগপূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন সময়ের কণ্ঠস্বরের প্রকাশক এবং সিইও আরিফ সিকদার। এ সময় উপস্থিত ছিলেন সময়ের কণ্ঠস্বরের সম্পাদক পলাশ মল্লিক, আম্বালা ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসাইন স্বাথী, আম্বালা ফাউন্ডেশনের সিইও এনামুল হক, সময়ের কণ্ঠস্বরের বার্তা সম্পাদক রবিউল ইসলাম এবং সময়ের কণ্ঠস্বর পরিবারের অন্যান্য সদস্যরা।সম্পাদক পলাশ মল্লিকের সঞ্চালনায় যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানের শুরুতে প্রকাশক এবং সিইও আরিফ সিকদার শুভেচ্ছা বক্তব্যে পাঠক, লেখক, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানান দীর্ঘ এ পথচলায় পাশে থাকার জন্য। তিনি বলেন, ‘সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস নিয়ে আমরা এ পথ পারি দিয়েছি। নিরপেক্ষতার জায়গা থেকে ‘সময়ের কণ্ঠস্বর’ কখনও আপোষ করেনি। আর তাই আজ আমরা কোটি পাঠকের একটি পরিবার। আগামীতেও আমরা দেশের জনগণের পাশে থেকেই কাজ করবো। সময়ের কণ্ঠস্বর হবে এদেশের অবহেলিত নির্যাতিত মানুষের হয়ে কথা বলার কণ্ঠস্বর।’উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে এই দীর্ঘ পথচলায় মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন লাভ করেছে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর। বর্তমানে এ পোর্টালটির অফিসিয়াল ফেসবুক পেইজে এক কোটি ফ্যান ফলোয়ার রয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

১৯ জুলাই: নামাজের সময়সূচি
১৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১৯ জুলাই ২০২৫ ইংরেজি, ৪ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের ওপর অভিমান করে সাগর ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (০৯ মে) Read more

তানোরে খেলার মাঠ উদ্ধারে মানববন্ধন
তানোরে খেলার মাঠ উদ্ধারে মানববন্ধন

রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী খেলার মাঠ যেন আজ অস্তিত্ব সংকটে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি Read more

হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা
হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা

শতাধিক বছরের পুরনো দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বেসরকারি ও সরকারি ‘সদর হাসপাতাল’ খ্যাত বরিশাল জেনারেল হাসপাতাল। এখানে নেই সীমানা দেয়াল, মূল গেট Read more

ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন পীড়ন চালালে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন