চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরআরজার ইউনিয়নের মজিবর রহমানের পুত্র।শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টার দিকে পুলিশ খবর পেয়ে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে অবস্থিত সেবা ফিলিং স্টেশনের পার্কিং থেকে নিহত ব্যক্তির মালিকানাধীন কাভার্ডভ্যান থেকে এই লাশ উদ্ধার করে।সেবা ফিলিং স্টেশনের ম্যানেজার আকমত আলী জানান, কাভার্ডভ্যান চালক প্রায় সময় তাদের ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেন। শুক্রবার রাত প্রায় ১টার দিকে চট্টগ্রাম থেকে মাল বোঝাই করে ফিলিং স্টেশনে এসে জ্বালানি তেল নেন। এরপরে তিনি ফিলিং স্টেশনের পার্কিং এলাকায় তার কাভার্ডভ্যানটি পার্কিং করে গাড়ির ভিতরে ঘুমিয়ে যান। কিন্তু দীর্ঘক্ষণ নিহত চালকের ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের মোবাইল না ধরাতে দুশ্চিন্তায় পড়েন তারা। এক পর্যায়ে গাড়ির জিপিএসের মাধ্যমে গাড়ির লোকেশন শনাক্ত করা হয়। গাড়িটির ভিতর থেকে চারপাশের লক করা ছিল। পরে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে লক ভেঙে ফেলা হয়। দেখা যায়, তার নাক-মুখে দিয়ে ফেনা বের হয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার Read more

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের Read more

বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত
বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত

বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রবিবার Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৯
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের।রোববার (১৫ জুন) Read more

বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ
বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

দেশের আকাশ মেঘমুক্ত থাকলে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ।  চন্দ্রগ্রহণটি রোববার (৭ সেপ্টেম্বর)রাত ৯টা ২৮ মিনিটে  থেকে শুরু হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন