অভিনেত্রী ফারিয়া শাহরিনের শোবিজাঙ্গনে পথচলার শুরু অনেক বছর আগে থেকেই। দীর্ঘ সময়ের এই ক্যারিয়ারে কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে তার পরিচিতি সর্বমহলে পৌঁছেছে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে। তাই তো ফারিয়ার চেয়ে এখন অন্তরা নামেই তাকে বেশি চেনে দর্শকেরা।বিগত কয়েক বছরে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজি। ইতোমধ্যে ৪ টি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকেরা, এবার আসছে এর সিজন ফাইভ। আর সেখানেও এবার দেখা যাবে অভিনেত্রী শাহরিনকে।সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন ফারিয়া শাহরিন। সেখানে ক্যারিয়ার, কাজ, শুটিং, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা কিছু নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানালেন, খুব তাড়াতাড়িই ব্যাচেলর ফাইভের শুটিংয়ে যোগ দেবেন তিনি। এর বাইরে মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি, বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা। সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন, অন্যদের মতো তার নিজের এখনও গাড়ি-বাড়ি নেই।ফারিয়া শাহরিন বলেন, ‘মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি- আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’ফারিয়া শাহরিন আরও বলেন, ‘তাই আমার ক্ষেত্রে এ জন্য কোনো টাকা পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে  লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত Read more

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি
বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত Read more

ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা
ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা

ফিলিস্তিনের গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা। রবিবার (২৪ Read more

বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল
বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল

চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ তারেক নামের এক ছাত্রদল নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩০-৩৫ জন লোক গাছ কেটে ও টিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন