জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। উজ্জ্বল ব্রিকস ফিল্ড থেকে শুরু করে ফকির আলীর বাড়ি পর্যন্ত ওই কাঁচা রাস্তার পুরো অংশজুড়েই খানা-খন্দ আর কাদা-পানিতে ভরপুর। বছরের পর বছর ধরে সংশ্লিষ্ট সকলের নাকের ডগায় চরম অবহেলায় উন্নয়ন বঞ্চিত ওই কাঁচা রাস্তাটি এলাকা বাসীর জন্য এখন অভিশাপের কারণ।স্থানীয়রা জানান, প্রতিদিন আশেপাশের পাঁচটি গ্রামের স্কুল, কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা নিয়মিত এই কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচলে কার্যত অসম্ভব হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি কাদায় পরিণত হয়ে পড়ে, যার ফলে পায়ে হাঁটারও কোনো সুযোগ থাকে না।ফজিলত পাড়ার বাসিন্দা কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এই রাস্তা দিয়েই প্রতিদিন কৃষিপণ্য বিক্রি করতে নিয়ে যাই। কিন্তু বর্ষায় ট্রলি, রিকশা, ব্যাটারিচালিত অটোসহ কোনো প্রকার যানবাহনই এই রাস্তায় চলতে পারে না। ফলে আমাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে পারছি না। একারণে আমাদের কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ে লোকসান গুণতে হচ্ছে।’স্থানীয় মাদ্রাসাছাত্র রাব্বি জানায়, ‘বর্ষায় হেঁটে স্কুলে যাওয়া যায় না। কাঁদা আর পানি দেখে ভয় হয়। অনেক দিন ক্লাসও মিস হয়ে যায়।’গৃহবধূ ময়না বেগম বলেন, ‘কোন রোগীকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। রাস্তার দুরাবস্থার কারণে গাড়ি চলাচল করতে পারে না, তাই রোগীকে কাঁধে করে নিতে হয় কখনো কখনো। বিশেষ করে রাত হলে সমস্যাটা আরও বেড়ে যায়।’উল্লেখ্য, এই সড়ক পথটি দিয়ে গোয়ালগাঁও, ফজিলত পাড়া, কদমতলা, পূর্ববাট্টাজোর, পানাতিয়া পাড়া সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত চলাচল করেন। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় এখানকার কৃষকরা বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদন করে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে উৎপাদনে ও বাজারজাত করণে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি কাঁচা থাকলেও কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু নজরে আসেনি। বহুবার আবেদন নিবেদন করে এই রাস্তাটি উন্নয়নের দাবি জানানো হলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই রাস্তাটি পাকা করা হলে পাঁচ গ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে দৃশ্যপট, কমবে জনদুর্ভোগ, বাড়বে আয়-উন্নতি।’এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী শামসুল হক বলেন, ‘সামনে কোনো বরাদ্দ এলে সবার আগে এই সড়কটিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার
ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার

ফিলিস্তিনি বন্দীর ওপর দখলদার ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক এক প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। মেজর Read more

কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি
কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে Read more

কলকাতায় ‘বাংলাদেশি’ বলে শিক্ষার্থীকে মারধর
কলকাতায় ‘বাংলাদেশি’ বলে শিক্ষার্থীকে মারধর

ভারতের কলকাতায় বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে Read more

৫ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি
৫ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি

রায় জালিয়াতি ও হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ সোমবার (২০ Read more

বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় Read more

যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার
যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার

আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন