জীবননগর উপজেলায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭শ’ গ্রাম গাঁজাসহ কাসেদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে। কাসেদ আলী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে।মঙ্গলবার (২৪ জুন) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আসামিসহ এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহেশপুর-৫৮ বিজিবির আওতায় জীবননগর উপজেলার বেনীপুর বিওপিতে দায়িত্বরত হাবিলদার মো. মাহফুজুর রহমান সঙ্গীয় জোয়ানদের নিয়ে মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যরা হরিহরনগর গ্রামের মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর হতে ৭শ’ গ্রাম গাঁজাসহ কাসেদ আলী নামের একজনকে আটক করে।এ সময় একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে নাজমুল হক (২৮) ও এনার উদ্দিন মন্ডলের ছেলে শাওন মন্ডল (২৫) পালিয়ে যায়।এ বিষয়ে জীবননগর থানায় আটককৃত আসামি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত
নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত

নাটোরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদার হোসেন (৩৫) নামে প্রাণ এগ্রো লিমিটেডের এক কর্মী নিহত হয়েছেন। নিহত দিদারুল নাটোর সদর Read more

মারধরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে মামলা
মারধরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের এক কর্মচারীকে মারধরের ঘটনায় আশিকুর রহমান ও মিরাজ নামে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। Read more

প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও Read more

রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু'পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু'পক্ষের নিক্ষেপ Read more

২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল
২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

ইসরাইল লক্ষ্য করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন