জীবননগরে কীটনাশক পান করার ১২ দিন পর রিনি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিনি খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলিহিমের মেয়ে।কীটনাশক পান করার ১২ দিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে বাবার বাড়িতে তার মৃত্যু হয়।রিনি খাতুনের পিতা আলিহিম জানান, তার মেয়ে গত ৭ সেপ্টেম্বর সকালে সবার অজান্তে বাড়িতে রাখা ঘাসপোড়া কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে থাকার পর মঙ্গলবার রাত তিনটার দিকে সে মারা যায়।তিনি আরও বলেন, তার মেয়ে ছোট থাকতে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত দুই বছর আগে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয়। সেই সংসারে বনিবনা না হওয়ার কারণে বিয়ে বিচ্ছেদ হয়।পরবর্তীতে তিন মাস আগে দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামের সাথে তার মেয়ের ২য় বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ে জামাই তার বাড়িতেই থাকতো।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিষপান করার কারণে ডুমুরিয়া গ্রামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গায় প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে জীবননগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার Read more

দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০
দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার Read more

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান

দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশে সফরের চেয়ে বাংলাদেশ সফর বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী Read more

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন Read more

মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন