জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার পরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।নির্বাচন কমিশনার আরও বলেন, ২১টির মধ্যে ১৫টি হলের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। শনিবার টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে।তবে গণনা শেষ হওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন একাধিকবার ভিন্ন ভিন্ন সময়সীমার কথা জানিয়েছে।শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সময়সীমা পরিবর্তন হওয়ায় এখনও ফলাফল ঘোষণা হয়নি।এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে জানিয়েছিলেন, ফলাফল বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব। পরে আবার তিনি রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশের কথা বলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম Read more

বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক
বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

তুমি ছিলে আমার জীবনের আশ্রয়, ছিলে সেই মানুষ যে প্রতিটা স্বপ্নে আমার পাশে ছিলে। আজ আমি একা—তবুও একেবারে একা নই। Read more

ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ব্র্যাকবিভাগের Read more

ভেজাল দুধ তৈরি করায় সেই কৃষকদল নেতাকে সাময়িক বরখাস্ত
ভেজাল দুধ তৈরি করায় সেই কৃষকদল নেতাকে সাময়িক বরখাস্ত

পাবনার চাটমোহরে কৃষকদল নেতা কর্তৃক ভেজাল দুধ তৈরি করে সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার পরে এবার Read more

Online-Casinos in Deutschland: sicher vergleichen und verantwortungsvoll spielen
Online-Casinos in Deutschland: sicher vergleichen und verantwortungsvoll spielen

Wer ein Online-Casino nutzen möchte, sollte nicht allein auf auffällige Bonusangebote oder eine besonders große Spielauswahl achten. Wichtig sind vor Read more

ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁর রানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহষ্পতিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন