ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে।রোববার (১১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান।গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন নিহত হন এবং অনেকে আহত হন।খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায়, আসদা শহরের কাছে দুটি তাঁবুতে পৃথক হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুই শিশু ছিল। একই এলাকায় আরেকটি তাঁবুতে হামলায় আরও এক শিশু মারা যায়। পাশাপাশি, একটি সাইকেলের ওপর ড্রোন হামলায় এক তরুণ নিহত হন।প্রত্যক্ষদর্শীরা বলেন, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হন।এদিকে খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হন, যাদের মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে।এছাড়া গাজা শহরের আল-তুফাহ এলাকায় ইসরায়েলি সেনারা চলমান বিমান হামলা ও গোলাবর্ষণের মধ্যে একাধিক আবাসিক ভবন ধ্বংস করছে। একইসঙ্গে জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যেখানে দুজন আহত হয়েছেন।২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫২ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও
ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও

ভালুকা পৌর এলাকায় শৃঙ্খল ও সুপরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশার জন্য নীল রঙ ও গায়ে লাইসেন্স নম্বর Read more

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে Read more

আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া
আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া

আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৪ Read more

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর Read more

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা(২৯ অক্টোবর)
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা(২৯ অক্টোবর)

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (বুধবার) সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একইদিন ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু এবং নারী বিশ্বকাপের সেমিফাইনাল Read more

সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 
সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন