৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্টমার্টিনের দুয়ার। তবে পর্যটক-খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা।সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। প্রতিদিন সেখানে যাওয়ার সুযোগ পাবেন মাত্র দুই হাজার ভ্রমণপিপাসু। তবে মানতে হবে সরকারি ১২টি নির্দেশনা।নির্দেশনাগুলো হলো:১. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।২. পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।৩. দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।৪. নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না।৫. ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে।৬. ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।৭. প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না।৮. সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে।৯. কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।১০. সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যে কোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।১১. নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে।১২. প্লাস্টিকের বোতলের পরিবর্তে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে।এদিকে, সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন কড়াকড়ির কারণে পর্যটক-খরার আশঙ্কা সংশ্লিষ্টদের। তাই জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এমন ঘোষণায় সেন্টমার্টিন ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

দেশজুড়ে ব্যাপক আলোচিত মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে Read more

উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি
উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি

গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর উত্তরায়। স্থানীয়রা বলছেন, প্রতিদিন দোকান থেকে চুরি হচ্ছে, পথচারীরা ছিনতাইয়ের Read more

নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের
নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ Read more

বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর
বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর

বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের Read more

কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি, খোঁড়া হচ্ছে কবর
কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি, খোঁড়া হচ্ছে কবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদি। আজ শনিবার (২০ Read more

সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট
সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন