দলকে কোনো ধরনের বিভেদে জড়ানো কিংবা বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সাড়ে ১৬ বছর নির্মম নির্যাতনের মধ্য দিয়ে কারাবাস করতে হয়েছে। তার জীবনের কষ্টের কথা চিন্তা করেই আমি নিজের সব দুঃখ-কষ্ট ভুলে দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েছি।তিনি আরও বলেন, তারেক রহমান আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রার্থীকে সমর্থন করেছি। আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করব।দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সান্টু খান, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মিজান শিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সোমবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের কর্মকর্তাগণ অভিযান চালিয়েছেন। এ সময় স্বাস্থ্য সেবার Read more

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম Read more

সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন
সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন

 বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ রবিবার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে Read more

চট্টগ্রামে অবৈধ কোচিং সেন্টারের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে চসিক
চট্টগ্রামে অবৈধ কোচিং সেন্টারের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে চসিক

চট্টগ্রাম নগরের চকবাজারের গুলজার মোড়–শিক্ষাপাড়া খ্যাত এই এলাকায় প্রতিদিন ভিড় জমে হাজারো শিক্ষার্থীর। মেডিকেল ভর্তি, বিসিএস প্রস্তুতি কিংবা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার Read more

ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক
ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য হ্যাঙ্গা দিয়ে মাছ ধরার হিড়িক পড়েছে। সম্প্রতি সময়ে উপজেলার নাওডাঙ্গা গ্রামের একটি দোলায় মাছ Read more

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন