শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। তবে ভালো খেলেও শেষ পর্যন্ত জেতা হয়নি নাজমুল হোসেন শান্তদের। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী।আগামীকাল বুধবার (২৫ জুন) কলম্বোতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে স্বভাবতই আত্মবিশ্বাসী থাকবে টাইগারা। আগের ম্যাচের ড্র ভুলে আত্মবিশ্বাস নিয়ে কলম্বো টেস্ট জিততে চাই বাংলাদেশ।ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এমটিই আশা করেছে বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স। তিনি বলেছেন, ‘স্বাগতিক দল তো ভালো ক্রিকেট খেলছে। তাই ম্যাচ জেতা সহজ হবে না। তবে আমরা জয়ের চেষ্টাই করব। গল টেস্টেও একই চেষ্টা করেছি। জয়ের পথটা খুঁজে বের করতে হবে। (গলে) উইকেট খুব ভালো ছিল, শেষদিকেও ব্যাটাররা সুবিধা করে নিচ্ছিল। তাদের আবার দুই বাঁহাতি বোলার ছিল। বৃষ্টির কারণে অনেক ওভার শেষ হয়ে যায়। এ কারণে আমাদের পরিকল্পনা বদলাতে হয়েছে।’এদিকে অসুস্থতার জন্য প্রথম টেস্টে দলের সঙ্গে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। তবে অসুস্থতা কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি, আছেন দলের পূর্ণাঙ্গ স্কোয়াডেও। তবে কলম্বো টেস্টে তিনি খেলবেন কিনা সেবিষয়ে অনেকটা রসিকতা করেই সিমন্স বলেন, ‘মিরাজ এই টেস্টে খেলছে, সেটা তাহলে আপনি এখনই নিশ্চিত হয়ে গেছেন!’পরের কথায় অবশ্য সিমন্স নিজেও দিয়েছেন সেই নিশ্চয়তা, ‘মিরাজ এখন বিশ্বের দুই নম্বর র‍্যাঙ্কিংয়ে (টেস্ট অলরাউন্ডার)। সে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই দলে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে কেবল তার ওপর নির্ভর করা যাবে না, প্রত্যেককে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। মিরাজ তার কাজ করবে, কিন্তু বাকি দলেরও এগিয়ে আসা দরকার।’এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোট নিয়ে সিমন্স জানান, ‘ও ঠিকঠাক আছে। আঙুলে একটু চোট পেয়েছিল। তবে স্কিপার (অধিনায়ক) ঠিকঠাক আছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার Read more

ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক
ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ বখতিয়ার উদ্দিন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাসদস্যরা।রবিবার Read more

পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি
পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি

হ্রদ পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্যের আধার পাহাড়ি জেলা রাঙ্গামাটি। আর এজন্য রাঙ্গামাটিকে বাংলাদেশের সুইজারল্যান্ডও বলা হয়। ভিন্ন ভিন্ন ঋতুতে রাঙ্গামাটি Read more

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি
মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি

লিওনেল মেসির দুটি গোলের নৈপুণ্যে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডে জয় পেয়েছে ইন্টার মায়ামি। Read more

নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া

সরকার নতুন ২টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। ২ নেতার নতুন ২টি টেলিভিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন