সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে এক হাজার ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অভিযানে দুইটি বিদেশি পিস্তল, দুইটি পিস্তল, একটি পাইপ গান, পাঁচটি তাজা ককটেল, তিনটি ম্যাগাজিন, ছয় রাউন্ড কার্তুজ, চার রাউন্ড গুলি, ছয়টি রামদা, দুইটি কিরিস ও একটি ছোড়া জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক
শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের শার্শা পাঁচভূলোট সীমান্ত থেকে দুইটি নাইন এমএম পিস্তল, দুইটি খালি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

চট্টগ্রাম মেডিকেলে স্ট্রোক রোগীর মানবেতর চিকিৎসা
চট্টগ্রাম মেডিকেলে স্ট্রোক রোগীর মানবেতর চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে ভয়াবহ শয্যাসঙ্কটের কারণে স্ট্রোক রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার মেঝেতে। ওয়ার্ডের ভেতরে জায়গা Read more

জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা

বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার Read more

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই
বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক Read more

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে Read more

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন