হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে পুনর্গঠন ‘কঠিন কাজ’ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, গাজার জনগণের জীবনমান উন্নত করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।বুধবার (২২ অক্টোবর) জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, আমাদের সামনে একটি অত্যন্ত কঠিন কাজ অপেক্ষা করছে, আর তা হলো- হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, আবার একইসঙ্গে গাজাকে পুনর্গঠন করতে হবে। গাজার মানুষের জীবনে উন্নতি আনতে হবে, কিন্তু পাশাপাশি নিশ্চিত করতে হবে যেন হামাস আর কখনো ‘আমাদের বন্ধু’ ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।ভ্যান্স বর্তমানে ইসরায়েল সফরে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তি ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলি সমর্থন জোরদার করতে।মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাত শহরে ভ্যান্স বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতি তদারকির কাজ চলছে এবং তিনি এই যুদ্ধবিরতি টিকে থাকবে বলে ‘অত্যন্ত আশাবাদী’।তবে তিনি জানান, হামাসের নিরস্ত্রীকরণের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে না ওয়াশিংটন, যদিও ইসরায়েলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, যুদ্ধবিরতির সুযোগে গোষ্ঠীটি গাজায় পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।বুধবারের বৈঠকে নেতানিয়াহু বলেন, গাজার ‘পরবর্তী দিনের’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। আমরা এখন একেবারে নতুন এক বাস্তবতা তৈরি করছি। একটি বেসামরিক প্রশাসন গঠন, একটি কার্যকর নিরাপত্তা কাঠামো প্রণয়ন ও সেটি কারা বজায় রাখবে, এসব নিয়েই আমরা কাজ করছি।নেতানিয়াহু আরও বলেন, এটি সহজ হবে না, কিন্তু সম্ভব। আমরা এমন এক শান্তি পরিকল্পনা ও অবকাঠামো গড়ে তুলছি, যা এক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। এতে অনেক পরিশ্রম, সৃজনশীলতা ও সমন্বয়ের প্রয়োজন হবে।মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত জোট গঠনের পথও খুলে দিতে পারে। ২০২০ সালে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাভাবিকীকরণ চুক্তির প্রসঙ্গ টেনে ভ্যান্স বলেন, আমার বিশ্বাস- এই গাজা চুক্তি আব্রাহাম চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ।তিনি যোগ করেন, এটি এমন একটি আঞ্চলিক জোট কাঠামো গঠনের সুযোগ তৈরি করতে পারে, যা দীর্ঘস্থায়ী হবে এবং এই অঞ্চলের সৎ মানুষদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নিয়ন্ত্রণ করার সক্ষমতা দেবে।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি Read more

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি প্রধান মহাসড়কের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ Read more

পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার
পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই অজ্ঞাত যুবকের Read more

এলপি গ্যাস সংকটে গজারিয়া, চরম ভোগান্তিতে গ্রাহকরা
এলপি গ্যাস সংকটে গজারিয়া, চরম ভোগান্তিতে গ্রাহকরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এবং অতিরিক্ত দামে Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি
কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

গত কয়েক দিনের তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জন জীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ, উপজেলায় ভ্যানচালক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন