জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (0৮ জুলাই) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় ফেসবুকের একটি স্ট্যাটাস আমলে নিয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জকে তদন্তপূর্বক আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মামলার সূত্রে জানা গেছে, গত ১২ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, ফাতেমা বেগম (৫৫), আব্দুল মামুদ (৩০), হামিদুল ইসলাম (৪৮), মোছাঃ শিল্পী (৪৫)। প্রাথমিকভাবে আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও, পরবর্তীতে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর ‘আমাদের জয়পুরহাট’ নামক একটি ফেসবুক গ্রুপে আহতদের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ ও চাকরির প্রলোভন দেখানোর অভিযোগ সংবলিত একটি পোস্ট প্রকাশিত হয়। পোস্টটি সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটে আদালতের দৃষ্টিগোচর হলে, আদালত তাৎক্ষণিকভাবে The Code of Criminal Procedure, 1898 এর ১৯০(১)(সি) ধারা অনুযায়ী বিষয়টি নিজ উদ্যোগে আমলে নেন।আদেশে আদালত উল্লেখ করেন, ফেসবুক পোস্টে অপরাধের সময় ও স্থান উল্লেখ থাকলেও অভিযুক্তদের নাম, সুনির্দিষ্ট পরিচয়, সাক্ষীর বিবরণ এবং ঘটনার আলামতের তথ্য অনুপস্থিত। এছাড়া আহতদের চিকিৎসা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেটও সংযুক্ত নেই। ফলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এ প্রেক্ষিতে আদালত পুলিশ পরিদর্শক বা সমপর্যায়ের কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।এ বিষয়ে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান মামলার কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি তিনি।এ বিষয়ে পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আহত ব্যক্তি হামিদুল ইসলাম ও শিল্পী বেগমের বাড়িতে গেলে তারা জানায়, জয়পুরহাটের ডিসির সরকারি গাড়ির ধাক্কায় তারা আহত হয়েছেন এবং আহত হওয়ার পর জয়পুরহাট জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক আহতদের দেখতে যান। গুরুতর আহত হামিদুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসির মাধ্যমে চিকিৎসার খোঁজ খবর নেন এবং অপারেশনের খরচ বহন করেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি।এ সময় আহত হামিদুলের ছেলে সাব্বির জানান, জেলা প্রশাসনের এনডিসির নাম্বার থেকে (যেটা বর্তমানে ব্যবহার করছেন ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন) ফোন করে সাংবাদিকদের তথ্য দিতে নিষেধ করেন এবং সাব্বিরের বাবা হামিদুল ইসলামকে ভ্যান ও সাব্বিরকে চাকরি দেয়ার আশ্বাস দেয়া হয়।সাব্বিরের মা শিল্পী বেগমকে দেখা যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে এবং আহত হামিদুল ইসলাম পায়ের ব্যথা নিয়ে বিছানায় কোকড়াচ্ছেন। তারা সাংবাদিকদের কিছু বলতে চাইলেও ছেলে সাব্বির প্রশাসনের ভয়ে কথা বলতে রাজি হননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পন
যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পন

যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সমাধিস্থলে বিজিবি Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

গভীর রাতে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় আত্মসমর্পণ পিতার
গভীর রাতে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় আত্মসমর্পণ পিতার

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক পিতা। মঙ্গলবার (২৯ Read more

নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল
নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের Read more

সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব Read more

বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি
বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি

বরিশালে তুচ্ছ ঘটনার জেরে জ্যেষ্ঠ নেতাদের সামনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে যুবদল কর্মী মিজানুর রহমান ও ১০ নং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন