গত এক দশকে সৌদিতে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ জানিয়েছে।দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিকরা এসব শাস্তির শিকার হয়েছেন। অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে, সামান্য অর্থের লোভে, মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে ভয়াবহ পরিণতির মুখে পড়েন।২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে তা আবার বেড়ে যায়। ওই বছর ১২২ জন এবং চলতি বছর (জুন পর্যন্ত) ১১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।অ্যামনেস্টি অভিযোগ করেছে, অনেক মামলাই ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচারবিচার প্রক্রিয়া ছাড়া। অনেকে আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছেন। কেউ কেউ মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন জানতে পারেন, পরদিনই ফাঁসি।অ্যামনেস্টি মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ জানান, ‘এটি একটি ভয়ংকর মানবিক সংকট। এসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া অনৈতিক এবং বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।’সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার হয়েছে।বুধবার (১ অক্টোবর) রাতে চৌগাছা থানা পুলিশ লাশটি Read more

কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ২২শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ২২শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর গ্রামে কফিলউদ্দিন শাহের মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও Read more

যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার
যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার

যশোরে দন্ত চিকিৎসককে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ভুয়া মেজর বেনজির আহমেদকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল সদরের মির্জাপুর পূর্বপাড়ার নিজ Read more

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ইউসিবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন