ফরিদপুরের আলফাডাঙ্গায় জনপ্রিয় সামাজিক সংগঠন স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। চিফ টিম লিডার, চিফ টিম ডিরেক্টরসহ পাঁচটি ক্যাটাগরিতে মোট ৬৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির চিফ টিম লিডার আসিফ সিকদার। এরআগে রোববার রাতে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কমিটি ঘোষণা করেন সংগঠনটি।নবগঠিত কমিটিতে আসিফ সিকদার ও শেখ তারিকুল ইসলামকে চিফ টিম লিডার করা হয়েছে হয়েছে। এডুকেশন টিমে রিফাত হোসেন সবুজকে টিম লিডার করে মোট ১৪ জনকে সদস্য করা হয়েছে। মিডিয়া টিমে মো. আলামিন ইসলামকে টিম লিডার করে মোট ১৬ জনকে সদস্য করা হয়েছে। একাউন্টিং টিমে মো. দুর্জয় মাহমুদ ইমামকে টিম লিডার, অপি হাসানকে সহ-টিম লিডারসহ মোট ৩ জনকে সদস্য করা হয়েছে। স্পোর্টস টিমে মো. আকাশ সিকদারকে টিম লিডার, মুক্তাদীর রহমানকে সহ-টিম লিডারসহ মোট ১৩ জনকে সদস্য করা হয়েছে। এছাড়া হেল্থ এবং ফুড টিমে মো. সাব্বির খানকে টিম লিডার করে মোট ১৭ জনকে সদস্য করা হয়েছে।জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ) নামের এই সামাজিক সংগঠনটি। সততা, সমতা, স্বচ্ছতা, অসাম্প্রদায়িকতা, দল নিরপেক্ষতা ও একতা মূলনীতিকে ধারন করে এবং ‘প্রত্যয়-সুন্দর আগামীর’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি একটি সুন্দর, সচেতন সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ধরণের সচেতনমূলক কার্যক্রমের মাধ্যেমে।নবগঠিত কমিটির চিফ টিম লিডার আসিফ সিকদার ও শেখ তারিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনের প্রত্যেক সদস্য নিজেদের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। নবগঠিত কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম-পরিধি আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা
৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা

দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে Read more

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গাইবান্ধায় নিহত ৩
ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গাইবান্ধায় নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।মঙ্গলবার Read more

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত
বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে Read more

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ ইকরাম নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি Read more

‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’
‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন