সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আবেদন মঞ্জুর করেন। মামলার শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন তিনি।তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এদিন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। সকালে শুনানির জন্য মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পড়ানো অবস্থায় পলককে আদালতে তোলা হয় সাড়ে ১০টার দিকে। ওই সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনরা। বাইরে তাকিয়ে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে শুরু করেন। পলককে ওই অবস্থায় দেখে স্বজনরাও আপ্লুত হয়ে পড়েন। শুনানি শেষে পলককে যখন ফের হাজতখানায় নেওয়া হয়, তখনও তাকে বিমর্ষ দেখা গেছে।এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ‘জুনাইদ আহমেদ পলক আদালতে এসে খবর পান যে, তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।’সরকার পতনের পরদিন গত ৬ অগাস্ট দেশত্যাগের চেষ্টার সময় পলককে শাহজালাল বিমানবন্দর আটকে দেওয়ার খবর আসে। সেদিন দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: উপদেষ্টা নুরজাহান
৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: উপদেষ্টা নুরজাহান

তিন শর্তে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৮ Read more

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা
প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্লায়েন্ট সার্ভিস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে Read more

জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কারাগারের সুবিধা হারালেন পলক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কারাগারের সুবিধা হারালেন পলক

কারাগারে আগে পরিবারের সদস্য, আইনজীবী ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি Read more

এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প
এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে যদি কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন