ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজ্যের মার্কাপুরম জেলায় লরির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় আগুন ধরে যায়। যাত্রীদের অনেকেই নামার সুযোগ না পাওয়ায় বাসের ভিতরে আটকে আগুনে পুড়ে মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা নাগাদ তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে যাচ্ছিল বাসটি। মার্কাপুরমের কাছে একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরমুহূর্তেই বাসে আগুন লেগে যায়। যাত্রীরা ভিতরে আটকে পড়েন।অনেকে বাসের জানলার কাচ ভেঙে বেরিয়ে আসতে পারলেও সেই মুহূর্তে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভিতরেই ঝলসে মৃত্যু হয় অনেকের।এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। জেলা প্রশাসনকে পুরো পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে বলেও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।গত বছরের অক্টোবরে এই অন্ধ্রপ্রদেশেই যাত্রিবাহী বাসে আগুন ধরে ২০ জনের মৃত্যু হয়েছিল। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গিয়েছিল।সূত্র: দ্য স্টেটসম্যানএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ

জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে Read more

সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ
সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ

সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে ২৩০ জন আহতদের প্রত্যেক কে ১ লাখ টাকা করে ২ কোটি ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক Read more

হাসনাত আব্দুল্লাহর পোস্টে ভুল তথ্যের অভিযোগ, দুদকের সতর্ক বার্তা
হাসনাত আব্দুল্লাহর পোস্টে ভুল তথ্যের অভিযোগ, দুদকের সতর্ক বার্তা

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ভুল ও যাচাইবিহীন তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে দুর্নীতি Read more

শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনার শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি Read more

অবশেষে মেট্রোরেল চলাচল শুরু
অবশেষে মেট্রোরেল চলাচল শুরু

দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে পুনরায় চালু হয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা কার্যক্রম। ঢাকা ম্যাস ট্রানজিট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন