টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এতে প্রায় ১৪ হাজার গ্রাহক ও  ৫০ সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, ‘গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুটি ছিলো। দুর্ঘটনার পর সে খুটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।’ টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না জানান , সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০ টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ
ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা Read more

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) Read more

পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় আব্দুল হেকিম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনায় চালকসহ বাসটি আটক করে Read more

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলের হামলা। এর পাশাপাশি পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে দেশটির সামরিক অভিযান অব্যাহত থাকায় Read more

স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা
স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা

রাজমিস্ত্রির কাজ করতো ছেলে। তার উপার্জন দিয়ে চলতো সংসার। প্রেমে ব্যর্থ হয়ে দুমাস আগে আত্মহননের পথ বেছে নেন একমাত্র ছেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন