দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি।আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য পথিমধ্যে ৩০০ ফুটের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তারেক রহমানের সংবর্ধনায় তিনি ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না।দেশে ফেরার পরদিন শুক্রবার বাদ জুমা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এর পর দিন শনিবার জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। এদের Read more

চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে
চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে

ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের Read more

ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা
ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা

ঈদের আনন্দ শেষ, কিন্তু ছুটির আমেজ যেন মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেক দুশ্চিন্তা কাজে ফিরতে হবে ঢাকায়। নয় দিনের Read more

নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের Read more

ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় পাহাড়ি টিলা ভূমি সমৃদ্ধ লাল মাটি Read more

ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। সোমবার (১৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন