ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। সোমবার (১৬ জুন) দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডামের (এমডিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার থেকে ইরানের হামলায় ইসরাইলে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। এর আগে এমডিএর বিবৃতির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার মধ্য ইসরাইলের চারটি স্থানে চালানো ইরানের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ‘৭০ বছরের কাছাকাছি বয়সি দুই নারী, দুই পুরুষ ও আরও এক ব্যক্তি রয়েছেন।বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন পর্যন্ত এমডিএ ৯২ জন আহতকে হাসপাতালে ভর্তি করেছে’। আহতদের মধ্যে ৩০ বছর বয়সি এক নারী গুরুতর আহত হয়েছেন।এমডিএ জানায়, চারটি স্থানের মধ্যে দুটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।ইসরাইল রোববার রাতে ইরানের গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর, সোমবার ভোরে ইরান ইসরাইলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। উভয় পক্ষই আরও ধ্বংসযজ্ঞের হুমকি দিয়ে যাচ্ছে।ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সোমবার ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানি হামলার জন্য তেহরানের বাসিন্দাদের ‘মূল্য দিতে হবে’।অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুকে আমরা ‘জাহান্নাম উপহার’ দেবো। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান

তিন মাসের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। গত ২৬ আগস্ট দল থেকে বিষয়টি জানানো Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক
বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য Read more

বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত Read more

শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন