ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের পর এখন খুচরা বাজারে চালের দাম ফের বাড়ছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২-৯ টাকা।বোরো মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরেছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৯ টাকা বেড়েছে। আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা।শুক্রবার (২০ জুন) রাজধানীর কয়েকটি বাজারে দেখা গেছে, ঈদের আগের চেয়ে এখন প্রতি কেজি চাল ২ থেকে ৫ টাকা টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরায় প্রতি কেজি মোটা চাল (বিআর-২৮, পারিজা) মানভেদে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা দরে। সরু চালের মধ্যে জিরাশাইলের কেজি ৭৪ থেকে ৭৮ টাকা এবং মিনিকেট ৭৬ থেকে ৮০ টাকা। কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে।এদিকে ছোট বাজারে ও পাড়ার মুদি দোকানে এ দাম আরেকটু বেশি। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৬ টাকা ও আটাইশ ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়।বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়তি হবার কারণে বেড়ে গেছে চালের দাম। বোরো ধানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে চালের বাজারে। সরু চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব পড়েছে মোটা ও মাঝারি দানার চালের উপরও। সামনে চালের দাম আরও বাড়তে পারে। উৎপাদনস্থল থেকে ধান সংগ্রহের খরচ বেড়ে যাওয়ায় মিলাররা বেশি দামে চাল ছাড়ছেন। আর এতে করেই ধাপে ধাপে দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে। বিশেষ করে নতুন মৌসুমে চালের সরবরাহ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই বাজার অস্থিরতা অব্যাহত থাকতে পারে।ক্রেতারা বলছেন, একদিকে আয়ের চাপ, অন্যদিকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠছে। চালের বাজার ফের অস্থির করার পাঁয়তারা চলছে। হঠাৎ করে এভাবে চালের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের কষ্ট আরও বাড়বে।এদিকে ঢাকার বাজারে ঈদের পর থেকে বেশ স্বস্তিদায়ক মুরগি, ডিম ও সবজিসহ অন্যান্য বেশকিছু পণ্যের দাম। আবার এরমধ্যে মুদি পণ্যগুলো দামেও তেমন হেরফের হয়নি। কম দামে কেনা যাচ্ছে পেঁয়াজ আলুসহ অন্যান্য নিত্যপণ্যও।প্রায় এক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৫০ টাকায় নেমে এসেছে। আর ডিমের ডজন এখন ১২০-১৩০ টাকা। ঈদের পর রাজধানীর বাজারে এখনো ক্রেতা উপস্থিতি কম। আবার ঈদুল আজহার কোরবানি মাংসও রয়েছে বেশিরভাগ ঘরে। যে কারণে ডিম-মুরগির চাহিদা কম।আজ শুক্রবারও বেশিরভাগ দোকানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে। যেখানে ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকায়। সেই হিসাবে ঈদের ছুটির আগে-পরে বাজারে ব্রয়লার মুরগির দাম ২০ টাকা কমেছে।ব্রয়লারের পাশাপাশি সোনালি মুরগির দামও কমেছে। আজ বাজারে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৬০ থেকে ২৮০ টাকায়।অন্যদিকে বাজারে পোটল, ঢ্যাঁড়স ও ঝিঙের মতো বিভিন্ন সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে মিলছে। বড় বাজার, আবার ভ্রম্যমাণ দোকানে দাম আরও কম। বিক্রেতারা জানিয়েছেন, ঈদের পর থেকে রাজধানীর বাজারে সবজির দাম নিম্নমুখী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২
শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২

সেনাবাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও রাজশাহী সেক্টর কমান্ডারের নাম ব্যবহার করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার Read more

লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল Read more

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঝড় কিকো। শনিবার (০৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, হারিকেনটি গতিপথ পরিবর্তন Read more

কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু
কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু

উদ্বোধনের প্রায় আড়াই বছর পর সিরাজগঞ্জের কাজীপুরে প্রতিষ্ঠিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা Read more

আবরার ফাহাদ হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির আপিল
আবরার ফাহাদ হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির আপিল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামি মো. মোর্শেদ খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।সোমবার (১৯ মে) Read more

সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন