ঈদের আনন্দ শেষ, কিন্তু ছুটির আমেজ যেন মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেক দুশ্চিন্তা কাজে ফিরতে হবে ঢাকায়। নয় দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার এই যাত্রা যেন আরেক যুদ্ধ! দক্ষিণাঞ্চলের ২১ জেলার কর্মজীবীরা গত শুক্রবার থেকেই ঢাকামুখী হতে শুরু করেছেন, কিন্তু রোববার (৬ এপ্রিল) সেই ভিড় কয়েকগুণ বেড়েছে। সকাল থেকেই ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে যেন এক বিশাল জনস্রোতের সাক্ষী। একের পর এক বাস ছুটছে, কিন্তু এতেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। কেউ সিটের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কেউ দাঁড়িয়ে গাদাগাদি করে যাচ্ছেন, আর অনেকে বাধ্য হয়ে গুনছেন অতিরিক্ত ভাড়া।পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসের যাত্রী রাসেল  দীর্ঘশ্বাস ফেলে বললেন, আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু বাসে ওঠার কোনো উপায় নেই। সব সিট ভর্তি, দাঁড়িয়ে গেলেও গায়ে গায়ে ঠেসে যেতে হচ্ছে। তার ওপর ভাড়া দ্বিগুণ, ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা।আরেকজন যাত্রী আলামিন হতাশার সুরে বললেন, ভোর থেকে এত ভিড় যে মনে হচ্ছে, পুরো দক্ষিণাঞ্চলের মানুষ একসঙ্গে ঢাকায় ফিরছে! বাসে উঠতে পারলেই হলো, মালিকরা যা খুশি তাই ভাড়া নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে, যেতে চাইলে যান, না হলে থাকেন!কর্মজীবীরা প্রতিবারের মতো এবারও একই প্রশ্ন তুলছেন এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে কবে? নাকি প্রতি ঈদের পর আমাদের এভাবেই ফিরে যেতে হবে এক অনিশ্চিত যাত্রায়? অতিরিক্ত ভাড়ার বিষয়টি সবার নজরে  থাকার পরও বাস মালিকদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। তারা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন, অতিরিক্ত ভাড়া আদায় করছেন, অথচ কেউ কিছু বলতে পারছে না।অতিরিক্ত ভাড়া আদায় যেন অলিখিত নিয়ম। হয়রানির স্বীকার হচ্ছেন সংবাদকর্মীরাও। গণমাধ্যমকর্মীরা ঢাকামুখী ভিড়ের ছবি তুলতে গেলে তারা মনে করেন তাদের অতিরিক্ত চাঁদা আদায়ের ছবি তুলছে।  ঢাকামুখী পরিবহন ও যাত্রীদের ভিড়ের ছবি তুলতে গেলে সময়ের কন্ঠস্বরের প্রতিবেদকের ক্যামেরা কেড়ে নেন বাস কর্তৃপক্ষ। শিবচর উপজেলার অফিসার ইনচার্জ মো. রতন শেখ বলেন, ইউএনও মহোদয় সাংবাদিক হেনস্থার বিষয়টি আমাকে জানিয়েছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।অতিরিক্ত ভাড়া আদায় ও সংবাদকর্মী হেনস্থার ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম সময়ের কন্ঠস্বরকে বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়গুলো নিয়মের মধ্যে আনার চেষ্টা করি। সাংবাদিক হেনস্তার ব্যাপারে সেনাবাহিনী ও ওসিকে জানানো হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। গত ১২ অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করছেন Read more

পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের
পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক যখন Read more

বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কারাগারে Read more

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত

অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

‘পক্ষে-বিপক্ষে মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য, তবে সহিংসতা-হামলা দুঃখজনক’
‘পক্ষে-বিপক্ষে মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য, তবে সহিংসতা-হামলা দুঃখজনক’

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও Read more

নেত্রকোনায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
নেত্রকোনায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাস চাপায় অজ্ঞাত এক নারীর (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন