মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ক্ষুদ্র কারণেও মনোনয়ন অবৈধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।আজ রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।শামীম হায়দার বলেন, ‘মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। মবের ভয়ে তারা ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে।’অভিযোগ করে তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন আমাদের পার্টি অফিস দখলের ঘটনা ঘটেছে। এর আগে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর হয়নি।’এদিন সকালে রির্টানিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৭০টি করা আপিলের ওপর শুনানির দ্বিতীয় দিন চলছে।  উল্লেখ্য, এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে বলে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ
দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ

মুম্বাইয়ের কাছে গত বুধবারের হারে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে দিল্লির। যে কারণে পাঞ্জাবের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি পরিণত হয়েছে Read more

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত
গোয়ালঘরে হানা, দুই গরু জবাই করে গেল দুর্বৃত্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শক্রতা নিয়ে স্থানীয়দের মাঝে Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি Read more

নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) বিএনপির অফিস ভাঙ্গচুর Read more

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন