চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।   সোমবার (২৬ মে) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।   আটককৃতরা হলো- চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. রিপন (৩৫) এবং একই উপজেলার হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের পুত্র মাহাবুব আলম (৪০)।    অভিযুক্তদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি বাটন মোবাইল ফোন, নকল স্বর্ণের বার, কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।   সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে কেরানীহাটে যাচ্ছিলেন আয়েশা বেগম নামের এক নারী। অটোরিকশাটি কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীচক্রের সদস্যরা যাত্রীবেশে গাড়িটিতে উঠে। কিছু সময় পর আয়েশা বেগমকে অজ্ঞান করে তার কানের দুল ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।   স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারীদের ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে। এ সময় ঘটনাস্থলের আশেপাশে টহলরত সেনাবাহিনীর একটি দল স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে পৌঁছে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সেনা সদস্যরা রিপন ও মাহাবুবকে আটক করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশাটি, ভুক্তভোগীর কানের দুল, নকল স্বর্ণের বার, দুটি বাটন মোবাইল ফোন ও নগদ অর্থ। সেনা সদস্যরা আটককৃতদের ও উদ্ধারকৃত মালামালসহ সাতকানিয়া সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, সেনাবাহিনীর সদস্যরা ছিনতাইকারীদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।   এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৫তম।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক Read more

রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ
রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান Read more

ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩
ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩

ভোলার তজুমুদ্দিনে এক প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার Read more

লোগো পরিবর্তন করছে জামায়াত
লোগো পরিবর্তন করছে জামায়াত

দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় Read more

হিটলারকেও ছাড়িয়ে গেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু: এরদোগান
হিটলারকেও ছাড়িয়ে গেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু: এরদোগান

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।তিনি বলেন, তিনি ২০ Read more

জামালপুরে পিপির বিরুদ্ধে ৪৯ সহকারী পিপির অনাস্থা প্রস্তাব
জামালপুরে পিপির বিরুদ্ধে ৪৯ সহকারী পিপির অনাস্থা প্রস্তাব

 জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই আদালতের ৪৯ জন সহকারী পাবলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন