পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে করা এক মামলায় ইসকনের সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।আজ সোমবার (২৬ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন।চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।এর আগে গত ১৮ মে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার Read more

গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়
আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র তাণ্ডবে আটকে পড়া দুটি জাহাজ দেখতে এখন প্রতিদিন দূর-দূরান্ত Read more

সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ
সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ

সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ তার পরিবারের কয়েক সদস্যের ব্যাংক হিসাব নম্বরে থাকা ৩ কোটি ২৮ লাখ Read more

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ
এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ

‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আ. লীগের Read more

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু
মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন