ইসলামী ইতিহাস ঐতিহ্যের শহর মদিনা। বিশ্ব মুসলিমের কাছে এই শহর নবীর শহর হিসেবে পরিচিত। মদিনা ছাড়াও এই শহরের আরও বেশ কয়েকটি নাম আছে। নামগুলো হলো— তাইবাহ, ইয়াসরিব এবং দারুল হিজরাহ।মদিনা নাম ও ইতিহাস: মদিনা (আরবি: المدينة) : অর্থ শহর, নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে হিজরত করে এখানে আগমনের পর এর নাম মদিনা রাখা হয়।এ শহরকে ‘তাইবা’ নামেও ডাকা হয়, যা আরবি শব্দ ‘তিব’ (طيب) থেকে এসেছে—অর্থ ‘স্নিগ্ধতা বা পবিত্রতা’।আরেকটি নাম হলো ‘দারুল হিজরাহ’।, যার অর্থ ‘হিজরতের স্থান’। কারণ, এখানেই নবীজি (সা.) হিজরত করেছিলেন।প্রথম বসতি ও উপজাতি: মদিনার ওয়াসিস অঞ্চলে প্রথমে দুটি কাবিলা বসতি গড়ে তোলে। তারা হলো—বানু মাতরাওয়ীল।বানু হাওফ।এই দুই গোত্রের বংশধারা নবী নূহ (আ.)-এর ছেলে শাম থেকে এসেছে। পরবর্তী কালে ইয়েমেনি গোত্র বানু আওস এবং বানু খাযরাজ মদিনায় এসে বসতি স্থাপন করে।মদিনা সনদ: মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান রচনা করেন নবী মুহাম্মদ (সা.)। এটি মদিনা সনদ নামে পরিচিত। ৬২২ খ্রিষ্টাব্দে হিজরতের পর মহানবী (সা.) এই লিখিত সংবিধান রচনা করেন।এটি ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। এর মাধ্যমে মুসলিম ও ইহুদিদের মাঝে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা, ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করা হয়।ইসলামি শাসনের কেন্দ্র মদিনা:নবীজি (সা.)-এর সময় এবং পরে ইসলামের প্রথম চার খলিফা এর আমলে মদিনা ছিল ইসলামি সাম্রাজ্যের রাজধানী। পরবর্তীতে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হলে রাজধানী দামেস্কে স্থানান্তরিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়
যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়

মানুষের সম্পদ তিনটি—দান, নিজের আহারকৃত বস্তু, ব্যবহৃত পোশাক। তা ছাড়া বাকি সম্পদের মালিক তার ওয়ারিশরা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদম সন্তান Read more

ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

মিরপুরে আগুনে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি
মিরপুরে আগুনে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি

ঢাকার মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার Read more

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল Read more

বিশ্ব অটিজম দিবস আজ
বিশ্ব অটিজম দিবস আজ

অটিজমের শিকার বাচ্চাদের অনেককেই ছোটবেলা দেখে বোঝার উপায় থাকে না যে অটিজমের শিকার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা Read more

সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী
সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী

সম্পত্তির লোভে ২২ বছরে প্রায় ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারীর বিরুদ্ধে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন