ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।বিক্ষোভ মিছিল থেকে বক্তারা সাম্য হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসের অংশ হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ছাত্রদল কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয় ও তাকাফুল ইসলাম সৈকত, কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, ইয়াসিন আলী অন্ত, আল মোসাদ্দেক রঙ্গন, ইব্রাহিম শেখ সনিম, মারুফ রহমান, মোহম্মদ আলী, শাহরিয়ার ইমন, সিয়াম সিদ্দিকী, আব্দুল্লাহ আল মারুফ, মুন্না, রাদিউল্লাহ্ শেখ আনাছ, সামিয়া ইসলাম স্নেহা, হাসিবুল হাসান, তানভির আহম্মেদ, সাজিদ হাসান, ইমতিয়াজ উদ্দিন ইমন, সিয়াম আলী, শান্ত ইসলাম ও আশিকুর রহমান আশিকসহ ছাত্রদল নেতাকর্মীরা।বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জানান, ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী সাম্যের পরিবারের পাশে রয়েছে এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জন্য রাজপথে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩২০০ ফ্লাইট বাতিলে চরম ভোগান্তি
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩২০০ ফ্লাইট বাতিলে চরম ভোগান্তি

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশজুড়ে ৩ হাজার ২শ’ টিরও বেশি ফ্লাইট বাতিল এবং আরও Read more

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম গতকাল Read more

টেকনাফ সীমান্তে মাদকের বিরুদ্ধে বড় পরিকল্পনা: ডিআইজি
টেকনাফ সীমান্তে মাদকের বিরুদ্ধে বড় পরিকল্পনা: ডিআইজি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেটিঘাট ও সড়কপথে যানবাহন থামিয়ে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে খুব শিগগিরই বড় ধরনের অভিযান চালাবে পুলিশ। একইসঙ্গে সাধারণ Read more

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি Read more

মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম Read more

টেকনাফে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ
টেকনাফে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে তৈরি করা একটি বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন