আর একদিন পরই শুরু হবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে প্রথম ভাগে আরব আমিরাতের ফ্লাইট ধরেন টাইগার অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানসহ কোচিং স্টাফের সদস্যরা। আর দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাইয়ের বিমান ধরবেন।এদিকে এশিয়া কাপে লড়াইয়ের জন্য বিমান ধরার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টাইগার ক্রিকেটপ্রেমিদের বিশ্বের সেরা সমর্থক আখ্যা দিয়ে দোয়াও চেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তিনি লেখেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব। একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।’প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। এ টুর্নামেন্ট শুরুর আগে মাঠের পারফরম্যান্সেও অবশ্য বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। এরই মধ্যে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন বাহিনী। এ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীসহ স্বাস্থ্যের সেই ড্রাইভার মালেকের কারাদণ্ড
স্ত্রীসহ স্বাস্থ্যের সেই ড্রাইভার মালেকের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত সাবেক ড্রাইভার আব্দুল মালেককে ৫ বছর এবং Read more

১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত
মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ Read more

আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন