খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কালানাল এলাকায় ভয়াবহ ভারী বর্ষণে এক মৎস্যচাষীর অর্ধকোটি টাকার মাছ ভেসে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার বিশাল পুকুরজুড়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করা এ চাষীর স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্যচাষী আনোয়ার হোসেন উপজেলার কালানাল এলাকায় ৫ বছরের জন্য প্রায় ৮ একর ভূমির ওপর ১১টি পুকুর লিজ নেন। এর মধ্যে ৬টি পুকুরে প্রায় ১০ টন কার্প জাতীয় মাছের পোনা মজুদ ছিল। এছাড়া বাকি ৪টি পুকুরে ৩৫ হাজার পাঙ্গাস ও প্রায় ১ লক্ষ মনোসেক্স তেলাপিয়া চাষে দেওয়া ছিল। আগামী সেপ্টেম্বরের শেষদিকে এসব মাছ বাজারজাত করার পরিকল্পনা ছিল তার।কিন্তু রবিবার (৭ সেপ্টেম্বর) ভারী বর্ষণে ওই ১১টির মধ্যে ১০টি পুকুরের বাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই সব মাছ বেরিয়ে নদী-খাল-ডোবা ও আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ে। ফলে চাষী আনোয়ার হোসেন প্রায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।ক্ষতিগ্রস্ত চাষী আনোয়ার হোসেন জানান, ‘বছরের কষ্ট এক ঝড়ে শেষ হয়ে গেল। আমার সব স্বপ্ন ভেসে গেছে। আমার আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীও শোকাহত। তারা জানান, হঠাৎ বন্যার মতো ভারী বর্ষণে শুধু আনোয়ার হোসেনই নন, উপজেলার আরও অনেক মৎস্যচাষীর পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে সমগ্র উপজেলার মৎস্য খাত এক বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ল।পানছড়ি উপজেলা মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকাভুক্ত করছি। যেসব চাষী ক্ষতির শিকার হয়েছেন, তাদের সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে। তথ্যানুযায়ী চাষী আনোয়ারের ১১টি পুকুরসহ উপজেলার মোট ১৯টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’এদিকে, ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার মৎস্য খাত ক্ষতির মুখে পড়ছে। এজন্য ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিক সহায়তার পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বরগুনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবার বাড়ি পাথরঘাটা উপজেলায়।শনিবার (২০ সেপ্টেম্বর) পাথরঘাটা Read more

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০
লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০

ফিলিস্তিন অ্যাকশনের সমর্থনে গত শনিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পুলিশ Read more

লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া Read more

নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

সংস্কার বিচার বিভাগ এবং নতুন সংবিধান গড়তে না পারি তাহলে বারাবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২ সালে যে সংবিধান বানিয়েছে তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন