যশোরের মণিরামপুর উপজেলার প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগীকে (৪২) মাথায় গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছে। এগুলো হলো:নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল ছেড়ে দেয়ার জের, পেশাগত দ্বন্দ্ব,ব্যবসায়িক শত্রুতা তবে এখনো পর্যন্ত খুনের প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত তুষার কান্তি বৈরাগীর ছেলে।জানা গেছে, রানা প্রতাপ বৈরাগী মণিরামপুরের কপালিয়া বাজারে বরফকল স্থাপন করে ব্যবসা করতেন। তার ঘের ও মৎস্য ব্যবসা ছিল। তিনি কেশবপুর কাটাখালি মৎস্য আড়ৎ সমিতির সভাপতি ছিলেন। এছাড়া নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ‘বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করতেন। পূর্বে তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন, তবে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কেউ নিশ্চিত নয়।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, রানা প্রতাপের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই হত্যার মোটিভ উদঘাটন হবে। খুনিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কপালিয়া বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন রানা প্রতাপ। এসময় একটি মোটরসাইকেলে আসা ৩ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে রানা প্রতাপ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি গুলির খোসা জব্দ করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ১০ Read more

ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের ধরন পর্যালোচনা এবং শাস্তির মাত্রা নির্ধারণে গঠিত Read more

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (০৪ জুলাই) ভোর ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর Read more

পাল্টা হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
পাল্টা হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রুপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি অভিযোগ আর Read more

পত্রিকা: ‘রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক’
পত্রিকা: ‘রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর দেশের রাজনৈতিক অঙ্গন আবার সরগরম হয়ে উঠেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি Read more

রাঙ্গামাটিতে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত

চলমান সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়ার আলোচনায় ও বিতর্কে পিছিয়ে পড়া বা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন