চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু’ দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। এদের মধ্যে ১১ জন পুরুষ, ১৯ জন নারী এবং ২৪ জন শিশু রয়েছে। রোববার (২৫ মে) ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে পুশব্যাক করে। দেশে প্রবেশের পর তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার রাত ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের মেইন পিলার ৬১ নং এবং সাব পিলার ২ নং হতে ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর মাঠের মধ্যে থেকে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রথম দফায় ৪৫ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৬ জন নারী এবং ২১ জন শিশু রয়েছে।আটককৃতরা হলেন- নড়াইল জেলার বেষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে রিয়া খাতুন (২২), রফিকুল ইসলামের ছেলে শাওন মল্লিক (১১), মৃত লাল মিয়ার মেয়ে ছকিনা খাতুন (৫৫), মিরাজুল ইসলামের ছেলে আহম্মেদ (১১ মাস), মোহাম্মদ (৫) ও রাব্বি গাজি (৮), মালেক হোসেনের ছেলে মনি (২৮), ইরাই গাজীর ছেলে শাহিন (১৩) ও কোরবান আলী (১৫), কেরামত শেখের মেয়ে শরিফা বেগম (৩২), আপন মল্লিকের ছেলে ইয়ামিন (৩), ইব্রাহীম মল্লিক (৪), গফফার শিকদারের মেয়ে নিকলা বেগম (৪৩), শরীফ হোসেনের ছেলে আপন মল্লিক (৫১), খুলনা জেলার কামার খোলা গ্রামের হাকিম শিকদারের ছেলে শাহজাহান শিকদার (২১), হাকিম শিকদারের মেয়ে মরিয়ম খাতুন (২০), আসমা খাতুন (১১), জামিলা শিকদার (৩), ছেলে সামির উল্লাহ (৬), শাহ পরান (৪) ও শাহিন আলম (১৭), স্ত্রী খুরশিদা বেগম (৪০), শামসুর রাহমানের ছেলে হাকিম শিকদার (৫৮), রফিকুল ইসলামের ছেলে রাকিব শেখ (৭), সিদ্দিকের মেয়ে পলি ইয়াসমিন (৩৪), কিশোরগঞ্জ জেলার সাতিরচর গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে নুরনাহার (২২), ঝিনাইদহ জেলার দামদরপুর গ্রামের ইউনুস শেখের ছেলে আশরাফুল শেখ (১১), গিয়াস উদ্দিনের মেয়ে আবু গুরায়রা (১৩), আবুল কালামের মেয়ে নার্গিস বেগম (২৮), কেরামত শেখের মেয়ে কাকুলি বেগম (৩৯) এবং আজহারীর মেয়ে রিজিয়া বেগম (৫৮)।আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, তারা ভারতের গুজরাট থেকে বাংলাদেশে প্রবেশের জন্য ২৪ মে বিকেল ৪ টার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আটক হয়। পরে বিএসএফ ২৫ মে রাত আড়াইটার সময় সীমান্তের ৬২ নং মেইন পিলারের কাছে কাটাতারের গেট খুলে দিয়ে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবির কুসুমপুর বিওপির হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।অপরদিকে রোববার ভোর সাড়ে ৪ টার সময় পৃথক আরেক অভিযানে জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর মাঠের মধ্যে থেকে বেনীপুর ক্যাম্পের হাবিলদার রাশেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৯ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার তেলিপাড়া গ্রামের মজিবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০), মোফাজ উদ্দিনের মেয়ে মোরশেদা বেগম (৩৭), আইয়ুব আলীর মেয়ে আমেনা খাতুন (৭), ছেলে ইউসুপ আলী (২৬) ও জাকারিয়া হোসেন (২৮), মোস্তফা আলীর মেয়ে লাবনী আক্তার (২৬) ও কাজুলি খাতুন (২৪), ইউসুপ আলীর মেয়ে ইথি মনি (২) এবং জাকারিয়া হোসেনের মেয়ে জাহিদা (৩)।আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, হরিয়ানা পুলিশ ২৪ মে রাতে জীবননগর উপজেলার সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পের সামনে নিয়ে আসে। এর পর বিএসএফের উপস্থিতিতে সীমান্তের ৬২ নং পিলারের কাছের কাটাতারের গেট খুলে দিয়ে তাদেরকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করে।অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিজিবি সদস্যরা আটক করে। রোববার রাতে আটককৃতদের জীবননগর পাইলট হাইস্কুলের হলরুমে পুলিশি প্রহরায় রাখা হয়েছে।আটককৃতদের মধ্যে নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুব্রত মল্লিকের ছেলে বাবুল মল্লিক জানান, তিনি ভারতের গুজরাটের আহমেদাবাদ ও হরিয়ানা শহরে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সেখানে তাদের বাড়ি-ঘর রয়েছে। কয়েক দিন পূর্বে তাদের বাড়ি-ঘর ভেঙ্গে দেওয়া হলে তারা গৃহহীন হয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে চলে আসেন এবং নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পে আত্মসমার্পন করেন। বিএসএফ সদস্যরা রাত আড়াইটার দিকে গেট খুলে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫৪ জনকে জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর

ফিলিস্তিনের গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ মিকেনো Read more

ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প
ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প

ঝালকাঠির তরুণ উদ্যোক্তা মো. আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান। যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি Read more

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার
তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার

“বাংলাদেশ এখনও আপনাদের তওবা করার সুযোগ দিয়েছে। ফিরে আসুন, তওবা করে জনতার কাতারে দাঁড়ান” গোপালগঞ্জে এক সংক্ষিপ্ত সমাবেশে এমনই হুঁশিয়ারি Read more

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার Read more

নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন