রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পেছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮)।রবিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত সড়কের হলুদিয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত পুণ্যসেন তনচংগ্যা বগাছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গাইন্দ্যা ইউনিয়নের ছিংখ্যংপাড়ার জ্ঞান তনচংগ্যার ছেলে।আহত নন্দীয় তনচংগ্যা একই এলাকার মৃত নতুন মাস্টারের ছেলে। তাঁরা দুজনে সম্পর্কে শ্যালক-দুলাভাই।স্থানীয়রা জানান, গতকাল স্কুল ছুটির পর পুণ্যসেন ও নন্দীয় তনচংগ্যা মোটরসাইকেলে করে সীমান্ত সড়কে ঘুরতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলচালক পুণ্যসেন তনচংগ্যা। আহত নন্দীয় তনচংগ্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রাজস্থলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে
নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর, সাধুরপাড়া ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পুরোনো ব্রহ্মপুত্র নদের শাখা দশানী Read more

তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার
তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জলাবদ্ধতা ও বন্যা নিরসনে এবং শুষ্ক মৌসুমে সেচকাজে সুবিধার জন্য চর লরেন্স ও তোরাবগঞ্জ এলাকার "তুলাতুলি" খালটি Read more

দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া
দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৬ মে) Read more

কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ
কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রবিবার (২৬ মে) রাত Read more

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মাহত্যা করছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।মঙ্গলবার Read more

সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন