স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই উত্তরণ মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে এক বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন তিনি।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউটিওর মহাপরিচালক তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। ২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ লাভ করবে বলে আশা করা হচ্ছে। তাদের আলোচনায় দীর্ঘ প্রতীক্ষিত বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এবং বর্তমান বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জগুলোও উঠে এসেছে।ড. ওকোনজো-ইওয়ালা জোর দিয়ে বলেছেন, ব্যাপক উদ্বেগ সত্ত্বেও বিশ্ব বাণিজ্য স্থিতিশীল রয়েছে।একইসঙ্গে জেনেভাভিত্তিক সংস্থাটির মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সমর্থন কামনা করেন ডব্লিউটিও প্রধান। ড. মুহাম্মদ ইউনূসকে তিনি বলেন, ‘ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমার আপনার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমি এখানে আপনার নেতৃত্ব চাই।’এ সময় ড. ইউনূস বলেন, ‘দ্রুত বিকশিত বিশ্ব বাণিজ্য পরিবেশে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংস্থাটিকে অবশ্যই মানিয়ে নিতে হবে। চ্যালেঞ্জ গ্রহণের সময় এসেছে এবং অর্থপূর্ণ পরিবর্তনের সমর্থনে বাংলাদেশ তার কণ্ঠস্বর তুলতে প্রস্তুত।’বৈঠকে জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট মোকাবেলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের Read more

লঙ্কানদের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ
লঙ্কানদের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হল না বাংলাদেশ দলের। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে Read more

উদ্বোধনের দিনেই ১০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল
উদ্বোধনের দিনেই ১০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল

চার শ্রেণির ব্যক্তি ছাড়া সবার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার। রবিবার (৪ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ Read more

আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’
আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী Read more

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি গোষ্ঠী
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অভিযোগ প্রত্যাখ্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন