চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। তবে পরিবারের লোকজন জানান, আটকের সময় সে সুস্থ ছিল; এটা অস্বাভাবিক মৃত্যু।গ্রামবাসীরা জানান, দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মৃত আকবর আলির ছেলে মো. মহিরুল ইসলাম (৪২) কোটচাঁদপুর শ্বশুরবাড়িতে থাকতো। দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি থেকে রবিবার (১ জুন) সকাল ১০ টার দিকে নিজ গ্রামের বাড়ি আসার পরপরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।নিহতের ভাতিজা মো. সাইদুর রহমানসহ আত্মীয়-স্বজনেরা জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ আমার ছোট চাচাকে আটক করে, তখন তিনি সুস্থ সবল ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু খবর শুনে আমরা বাকশূন্য হয়ে পড়েছি; বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে জানান।দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান, মহিরুলের নামে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছিল, তাই দর্শনা থানার এসআই রেজাউল হোসেন তাকে আটক করে আনার পর বেলা সাড়ে ১১টার দিকে কোট হাজতে চালান করা হয়।চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার মো. ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোট হাজত থেকে রবিবার বিকাল ৫টায় উক্ত আসামিকে জমা দিলে পরদিন সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ত্রিশালে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ত্রিশাল থানা পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে উপজেলার গন্ডখোলা কোনাবাড়ী সামালের Read more

কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) মার্কিন গণমাধ্যম এপি’র এক প্রতিবেদনে এ Read more

ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে বিপ্লব সরদারকে বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনেরও মৃত্যু হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম Read more

আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু
আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু

ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার Read more

শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (৭ Read more

সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীন গেলেন বিমানবাহিনী প্রধান
সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীন গেলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন