বিএনপি’র ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশকে ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি করছে সংগঠন তিনটি৷ ইতিমধ্যে সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে নয়াপল্টনে। বুধবার (২৮ মে) দুপুরে ২টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে জানা গেছে।সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।এর আগে তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ ও দলীয় অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচির অংশ হিসেবে চারটি বড় বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আট দিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করা হয়।এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সেমিনার ও তরুণদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা। সবশেষ এবং চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- যেখানে আজকের তারুণ্যের সমাবেশ বসছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-আরিচা মহাসড়কে অচল স্ট্রিটলাইট, রাতে বাড়ছে অপরাধ
ঢাকা-আরিচা মহাসড়কে অচল স্ট্রিটলাইট, রাতে বাড়ছে অপরাধ

দেখভালের অভাবে কাঙ্ক্ষিত  সুফল মিলছে না ঢাকা-আরিচা মহাসড়কের স্ট্রিটলাইট বাতির। কোটি কোটি টাকার স্ট্রিট লাইট পড়ে আছে খাম্বার উপরে। কিন্তু Read more

পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা
পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ফুড সাপ্লিমেন্টকে ওষুধ হিসেবে বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামের এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা Read more

ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন
ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন

ইরানের রাজধানী তেহরানে ট্রান্সপন্ডার বন্ধ করে বেইজিংয়ের একটি কার্গো বিমান নেমেছে। তাতে চীনা অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাডারে Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা Read more

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন