চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৬ জুুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিতলা-কয়রাডাঙ্গা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুসা (২৫) ও রাজু (১৮) গুরুতর আহত হয়েছেন। নিহত ইখলাস হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সম্প্রতি চার মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি চিৎলার দিক থেকে ভাইলাইপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাসের মৃত্যু হয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে আলমডাঙ্গা থানা পুলিশ।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত দু’জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ থানা হেফাজতে রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ
ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ

প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ মার্চ Read more

শহিদুল আলমদের কোথায় নিয়ে যাচ্ছে, জানাল ইসরায়েল
শহিদুল আলমদের কোথায় নিয়ে যাচ্ছে, জানাল ইসরায়েল

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পর এবার গাজার পথে ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও। ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ নামে Read more

বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, Read more

নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার
নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন