জয়পুরহাট সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬), শহরের দেওয়ানপাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭) এবং শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রী মুক্তি (২৬) বলে জানাগেছে। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, শহরের রেল কলোনী ও ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিতব্য ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন সাত বাংলাদেশি নারী ও পুরুষ। শনিবার (১৯ Read more

মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার
মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার

আড়াই মাস ধরে কাজ নেই, আর এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় Read more

জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না: মহাসচিব
জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না: মহাসচিব

জাতিসংঘ বছরে ১ হাজারের বেশি রিপোর্ট প্রকাশ করে। কিন্তু এর বেশিরভাগই খুব একটা পড়া হয় না। সংস্থাটির কর্মপদ্ধতি ও ব্যয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন