সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। সম্প্রতি চুনারুঘাটের ৩৭ কিলোমিটারসহ জেলার ১০৩.২  কিলোমিটার সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও যে কোন অনাহুত পরিস্থিতি সামাল দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “বিজিবি সদর দপ্তরের নিদের্শনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের প্রতিটি বিওপিতে (বর্ডার আউট পোস্ট) টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন সকল চলাচলের ওপর কঠোর নজরদারি চলছে।”তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা।উল্লেখ্য, চলতি মে মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের ৫টি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে বেশকিছু সংখ্যক ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গাদের পুশ ইন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের কঠোর নজরদারির কারণে হবিগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। সীমান্তে এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি
২৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ পৌষ ১৪৩২ বাংলা, ৭ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি
বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থান নির্মাণ, ছাত্রী হলের সিট সংকট Read more

আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার Read more

ঢাকা রুটে দুইদিনের ফ্লাইট বাতিল করলো এয়ার চায়না
ঢাকা রুটে দুইদিনের ফ্লাইট বাতিল করলো এয়ার চায়না

চীনের বেইজিং থেকে ঢাকা রুটের ২ দিনের ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। ১৭ ও ১৯ ফেব্রুয়ারি ফ্লাইট বাতিল করা হয়েছে।আজ Read more

রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

নববর্ষের আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কেএনএফ সন্ত্রাসীদের পক্ষে চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের দ্বিতীয় স্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন