গত কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা কিশোরগঞ্জের সাধারণ মানুষের। রোদের প্রখরতা বৃদ্ধি পাওয়ায় অনেকেই গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। প্রতিদিনই তাপপ্রবাহ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম বিপাকে। পেটের দায়ে অত্যধিক গরম উপেক্ষা করে যেতে হচ্ছে কাজে। কেউ কেউ ঘরে বসে অলস সময় পার করছেন।শনিবার (১০ মে) বিকেল ৩ টায় কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সকাল গড়িয়ে দুপুর হতেই তেঁতে উঠছে পথঘাট। গরমের হাত থেকে রেহাই পেতে অনেকে ছাতা মাথায় দিয়ে বাইরের প্রয়োজনীয় কাজকর্ম সারছেন। তবে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তবে স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, আগামী কয়েকদিন এ অঞ্চলে এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। এজন্য জনসাধারণকে দুপুরের সময় খুব প্রয়োজন ছাড়া বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন। এদিকে তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায়। আবার ঘরের ভেতরেও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন। হাসপাতালে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বর্তমান পরিস্থিতিতে বেশি করে পানি পান, অযথা বাড়ির বাইরে না যাওয়া, সড়কে বা রাস্তায় যত্রতত্র খাবার গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। এদিকে বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা। যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে। সব মিলিয়ে গরমে প্রভাব ফেলছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহ। বিশেষ করে শ্রমজীবী মানুষের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। তাদের দিনের আয়ে ভাটা পড়েছে। রাস্তায় জনগণের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয়নি সাধারণ মানুষ। এতে আয়ে ভাটা পড়েছে রিকশা ভ্যান ও অটোচালকদের। পূর্বের তুলনায় অর্ধেকে নেমেছে প্রতিদিনের ইনকাম বলে জানাচ্ছে তারা। সদর উপজেলার যশোদল নোয়াপাড়া গ্রামের  রিকশা চালক হবিল মিয়া, রশিদ মিয়া, আবদুল কদ্দুস জানান, গরমে তাদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। তবু পেটের দায়ে বের হতে হচ্ছে। তীব্র রোদ উপেক্ষা করেও সড়কে থাকলে, তেমন যাত্রীর দেখা পাচ্ছেন তারা। কারণ সাধারণ মানুষ অতি জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। এ বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সবগুলো হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সকে তৈরি রাখা হয়েছে। চিকিৎসাসেবার কোনো ত্রুটি নেই। তবে রোগীর চাপ বাড়ছে। ডায়রিয়ার প্রাদুর্ভাব এখনও তেমনভাবে দেখা দেয়নি। জেলায় এখনও ডায়রিয়া নিয়ন্ত্রণেই রয়েছে। জেলার সব হাসপাতালগুলোতে কলেরা স্যালাইন, খাবার স্যালাইন ও অন্য প্রয়োজনীয় ওষুধসামগ্রী পর্যাপ্ত মজুদ রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত Read more

টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী
আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজার ওমর হালাওয়া প্রায়ই ভুল করে বসে। ও ভুলে যায় যে ওর একটা পা নেই। আনমনে দৌড়াতে গিয়ে Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন